পাবনার ঈশ্বরদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জুয়েল (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় সুমন (৩২) নামে আরও এক ব্যক্তি পালিয়ে যান।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের বাঁশেরবাদা দোকানপাড়া গ্রামে অভিযান চালিয়ে জুয়েলকে তাঁর নিজ বসতঘর থেকে ইয়াবাসহ আটক করে ডিএনসি পাবনা জেলা কার্যালয়ের একটি দল।

অভিযানে নেতৃত্ব দেন ডিএনসির পরিদর্শক মোঃ আব্দুর রহিম।

আটক জুয়েল ওই গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। পলাতক সুমন একই গ্রামের মৃত সেকেন্দারের ছেলে।

এ ঘটনায় ডিএনসির পরিদর্শক মোঃ আব্দুর রহিম বাদী হয়ে আটক জুয়েল ও পলাতক সুমনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরদী থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী 'খ' সার্কেলের পরিদর্শক মো, আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।