পাবনা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনায় সভায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশাদুর রহমান।

আজ সোমবার ( ২৬ অক্টোবর)  দুপুরে পাবনা পুলিশ সুপার এর কার্যালয়ের সম্মেলম কক্ষে অনুষ্ঠিত সেপ্টেম্বর মাসের সার্বিক কর্মদক্ষতা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ওয়ারেন্ট ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক তাকে প্রদান করা হয়।

অনুষ্ঠানে পাবনা পুলিশ সুপার আবু আশ্রাফ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে আসাদুর রহমানের হাতে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, এই স্বীকৃতি শুধু আমার একার নয়, ঈশ্বরদী থানার কর্মরত পুরো টিমের। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা অপরাধ নিয়ন্ত্রণ ও জনগণকে সর্বোচ্চ পুলিশি সেবা দিতে আমরা কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে জনগণের আস্থা অর্জনের জন্য আরো দায়িত্বশীল হয়ে কাজ করব