পাবনার ঈশ্বরদীতে হেরোইন সেবনের অপরাধে মো. আব্দুল লতিফ (৫০) ও মো. আনোয়ার (৫০) নামে দুই ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়।
জানা যায়, গতকাল ঈশ্বরদীর এনি ফিলিং স্টেশনের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করে ঈশ্বরদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর 'খ' সার্কেল।
দণ্ডপ্রাপ্ত আব্দুল লতিফ ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে। অপর ব্যক্তি মো. আনোয়ার একই গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত আনোয়ার।
ঈশ্বরদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর 'খ' সার্কেলের পরিদর্শক মো. আব্দুর রহিম বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে হেরোইন সেবনের অপরাধে ভ্রাম্যমাণ
আদালতের মাধ্যমে দুজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। সাজা শেষে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।