নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত জেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় নজরুলসংগীত বিষয়ে তৃতীয় স্থান অর্জন করেছে ঈশ্বরদীর পূর্ব টেংরী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সিমন্তীনী কুণ্ডু।

মঙ্গলবার (৬ অক্টোবর) পাবনা জেলা শিল্পকলা একাডেমিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন, পাবনার আয়োজনে এ প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি বিভাগের শিক্ষার্থীরা নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয় ও একক নৃত্যসহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করে।

এর মধ্যে কারিগরি ও মাধ্যমিক-খ (৯ম-১০ম শ্রেণি) বিভাগে নজরুলসংগীতে অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করে সিমন্তীনী কুণ্ডু। 

অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। সিমন্তীনী কুণ্ডুর হাতে সনদপত্র তুলে দেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম।

তার এই অর্জনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।