পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে ১৬ লিটার চোলাইমদসহ নাসির উদ্দিন নাসরু (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর 'খ সার্কেল ঈশ্বরদী।
আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার ফতে মোহাম্মদপুর নিউ কলোনি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খ সার্কেলের পরিদর্শক আব্দুর রহিম।
আটক নাসির উদ্দিন নাসরু ওই এলাকার শরিফ উদ্দিনের ছেলে।
ঈশ্বরদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর 'খ' সার্কেলের পরিদর্শক মো. আব্দুর রহিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬ লিটার চোলাইমদসহ একজনকে আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।