পাবনার ঈশ্বরদীতে অটোরিকশা থেকে পড়ে মোঃ রাসেল প্রাং (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যারপর উপজেলার রূপপুর গ্রীনসিটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল প্রাং পাবনা সদর উপজেলার কাশিপুর বটতলা এলাকার মৃত মোস্তফা প্রাংয়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশার কাজ করাতে রাসেল ঈশ্বরদীতে এসেছিলেন। কাজ শেষে অটোরিকশাযোগে পাবনার বাড়িতে ফেরার পথে গ্রীনসিটি এলাকায় তিনি অটো থেকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান জানান, অটোরিকশা থেকে পড়ে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।