পাবনার ঈশ্বরদীর আমবাগান পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আফজাল হোসেনকে নওগাঁ জেলার মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এ পদে বদলি ও পদায়ন করা হয়।
আদেশে বলা হয়েছে, জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে মান্দা থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করতে হবে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
এর আগে মো. আফজাল হোসেন পাবনার ঈশ্বরদী উপজেলার আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। গত ১৬ সেপ্টেম্বর রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে নওগাঁ জেলায় বদলি করা হয়েছিল।
নওগাঁ জেলা পুলিশের ৬ অক্টোবরের নতুন আদেশে তাকে মান্দা থানার ওসি হিসেবে পদায়ন করা হয়।