পাবনার ঈশ্বরদীর আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আফজাল হোসেনকে বদলি করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে নওগাঁ জেলায় বদলি করা হয়।
রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের ওই আদেশে পাবনা জেলার আরও কয়েকজন পুলিশ সদস্যকে বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।