পাবনার ঈশ্বরদীতে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সাঁড়া ঘাট নদীর কিনারা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানটি ডিএনসি পাবনা ‘খ’ সার্কেল, ঈশ্বরদীর পরিদর্শক মো. আব্দুর রহিমের নেতৃত্বে পরিচালিত হয়।

আটক ব্যক্তিরা হলেন সাঁড়া ঘাট এলাকার রাকিবুল ইসলামের ছেলে মোঃ আব্দুর রশিদ শাহ (২১) ও শিবেন হলদারের ছেলে শ্রী হৃদয় হালদার (২০)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাঁড়া ঘাট নদীর কিনারা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই দুই যুবককে আটক করে তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে আটক দুজনের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।