পাবনার ঈশ্বরদীতে ডিএইচএমএস ইন্টার্নশীপ ২০২৫ ব্যাচের উদ্যোগে কমিউনিটি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ( ৫ সেপ্টেম্বর ) ক্যাম্পে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত স্থানীয় নারী-পুরুষ রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ক্যাম্পে মোট ১৭৭ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এর মধ্যে ১০৯ জন নারী ও ৬৮ জন পুরুষ রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে প্রদান করা হয়।
ডিএইচএমএস ইন্টার্নশিপ ২০২৫ ব্যাচের আয়োজনে অনুষ্ঠিত এ কমিউনিটি হেলথ ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিল শামসুর রহমান শরীফ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল।
আয়োজকরা জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যাম্পে চিকিৎসাসেবা পেয়ে রোগীরা সন্তোষ প্রকাশ করেন।