পাবনার ঈশ্বরদীতে আগামী ৪ সেপ্টেম্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) দুপুরে উপজেলার কর্মকারপাড়া মাতৃমন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ঈশ্বরদী উপজেলা শাখার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন জন্মাষ্টমী উদযাপনকে ঘিরে বিভিন্ন কর্মসূচি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি সুনীল চক্রবর্তী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ, ঈশ্বরদী উপজেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিলন চন্দ্র কর্মকার, ঈশ্বরদী মৌবাড়ি ও ঠাকুরবাড়ি কমিটির সভাপতি স্বপন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক রাজেশ কুমার সরাফ, পূজা উদযাপন কমিটির উপদেষ্টা রমেন্দ্রনাথ চক্রবর্তী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক গোপাল অধিকারী। হিন্দু মহাজোট ঈশ্বরদী উপজেলা কমিটির সভাপতি আশুতোষ পাল, পৌর কমিটির সভাপতি গোবিন্দ চৌধুরী এবং সাধারণ সম্পাদক সুমন সাহা।
সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ঈশ্বরদী উপজেলা শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন মন্দির ও পূজা মণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উৎসব সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তারা।