পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি শুটারগান ও একটি কার্তুজসহ আলম আলী (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২, সিপিসি-২ পাবনা।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ২টায় উপজেলার ভাড়ইমারী মাথালপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
গ্রেপ্তার মো. আলম আলী (৪৪) রাজশাহী জেলার পুঠিয়া থানার সৈয়দপুর গ্রামের মো. আফছার উদ্দিনের ছেলে।
অভিযানের পর তার কাছ থেকে একটি দেশীয় তৈরি শুটারগান, একটি কার্তুজ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার ডলি রানী বলেন, গ্রেপ্তার আলম আলীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে Arms Act, 1878-এর ১৯(এ) ও ১৯(এফ) ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।