পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩৯ হাজার ৫০০ টাকাসহ মোছা. নাসরিন খাতুন (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঈশ্বরদী সার্কেল।
বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ঈশ্বরদীর বাবুপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসি ঈশ্বরদী সার্কেলের পরিচালিত অভিযানে নাসরিন খাতুনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা এবং গাঁজা বিক্রির নগদ ৩৯ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী 'ক' সার্কেলের পরিদর্শক আব্দুর রহিম বলেন, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে ডিএনসি কঠোর অবস্থানে রয়েছে।