শিক্ষার্থীদের মাঝে মাদক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ইক্ষু গবেষণা উচ্চ বিদ্যালয়ে এক মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ( ২ আগস্ট) সকাল ১১ টার দিকে পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে ইক্ষু গবেষণা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইক্ষু গবেষণা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ( গবেষনা) ড. মো. আতাউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ কে এম রাশেদুল ইসলাম, মো. আব্দুর রহিম, পরিদর্শক, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শামসুল আরেফিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঈশ্বরদী ‘খ’ সার্কেল, পাবনা ও স্কুলের শিক্ষকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মাদক শুধু একজন ব্যক্তির নয়, একটি পরিবার ও সমাজের জন্যও ভয়াবহ হুমকি। তারা শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থেকে নৈতিক মূল্যবোধ, সুশিক্ষা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি অভিভাবক, শিক্ষক ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টায় মাদকমুক্ত সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় “নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত দেশ গড়ি” এবং “জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।