পাবনার ঈশ্বরদী উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক ও একটি দেশীয় অস্ত্র (হাসুয়া/ছেনা) উদ্ধার করেছে ঈশ্বরদী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে ১টার দিকে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের প্যারিস রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক এবং একটি দেশীয় অস্ত্র (হাসুয়া/ছেনা) উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রগুলো জিডি মূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুর রহমান জানান, উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মালিকানা বা কীভাবে সেগুলো সেখানে রাখা হয়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।