পাবনার ঈশ্বরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় ডাবলু (৪০) নামে এক ব্যাক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) উপজেলার ইস্তা এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত ডাবলু উপজেলার ইস্তা এলাকার মো. আতর আলীর ছেলে।

ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫)ধারায় ডাবলুকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানো হয়। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার জানান, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসা ও সংশ্লিষ্ট অপরাধ দমনে এ ধরনের অভিযান ও আইনগত কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।