৭ম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬- আয়োজিত ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে ঈশ্বরদী উপজেলা।
শনিবার (৪ জুলাই) শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সুজানগর উপজেলাকে ৪-২ গোলে পরাজিত করে ঈশ্বরদী উপজেলা।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা ঈশ্বরদী দারুণ নৈপুণ্য প্রদর্শন করে জয় নিশ্চিত করে।
এই জয়ের ফলে ঈশ্বরদী উপজেলা টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছে। দ্বিতীয় রাউন্ডে ঈশ্বরদীর প্রতিপক্ষ হবে ফরিদপুর উপজেলা।
বিষয়টি নিশ্চিত করে জেলা ক্রীড়া অফিসার মোঃ তরিকুল ইসলাম জানান, জেলা প্রশাসন, পাবনার আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিস, পাবনার সার্বিক সহযোগিতায় টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা এমন আয়োজন প্রতিবার করবো।