পাবনার ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন জুয়েলসহ ঈশ্বরদী উপজেলা ও চাটমোহর উপজেলার ৬ যুবদল নেতার বৃহস্পতিবার (২ জুলাই) সকালে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ওই দিন বিকালে বিজ্ঞপ্তি দিয়ে ফের ৬ যুবদল নেতারা বহিস্কারাদেশ বহাল রাখা হয় ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ জুলাই, ২০২৬ এক বিজ্ঞপ্তিতে ভুলবশত পাবনার ঈশ্বরদী পৌর যুবদলের যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন জুয়েল, ঈশ্বরদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. এনামুল হোসেন আতিয়ার, আক্তারুজ্জামান রাজু , সদস্য মো. মতিয়ার রহমান, চাটমোহর পৌর যুবদলের আহ্বায়ক তানভীর জুয়েল লিপন ও চাটমোহর উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ফারুক হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছিল। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এই ৬ জনের বহিস্কারাদেশ বহাল থাকবে।
জানা যায়, গত ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় ঈশ্বরদী পৌর, ঈশ্বরদী ও চাটমোহর উপজেলা যুবদলের ছয় নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।
কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তর সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূঁইয়া।