পাবনার ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন জুয়েলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

বুধবার (২ জুলাই) কেন্দ্রীয় যুবদলের দপ্তর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন জুয়েল, ঈশ্বরদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. এনামুল হোসেন আতিয়ার, আক্তারুজ্জামান রাজু এবং সদস্য মো. মতিয়ার রহমান-এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে চাটমোহর পৌর যুবদলের আহ্বায়ক তানভীর জুয়েল লিপন ও চাটমোহর উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ফারুক হোসেনের বহিষ্কারাদেশও প্রত্যাহার করা হয়েছে।

এর আগে, গত ২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় ঈশ্বরদী পৌর, ঈশ্বরদী ও চাটমোহর  উপজেলা যুবদলের ৬ নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।

কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।