মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে পাবনায় মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে "বিশ্বের মাদক সমস্যা: চলমান সমস্যা, নতুন প্রতিবন্ধকতা এবং উদ্ভাবনী সমাধান" স্লোগানকে সামনে রেখে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালী সভাপতিত্ব করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) প্রণব কুমার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনার উপপরিচালক মান্নান কবির, ডেপুটি সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এবং জেলা ক্রীড়া অফিসার মো. তারিকুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।