পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর আমিনুল ইসলাম-এর সঙ্গে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সামাজিক সংগঠনের সদস্য এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, ব্যবসা-বাণিজ্য, জনসেবা কার্যক্রম এবং স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

জেলা প্রশাসক আমিনুল ইসলাম উপস্থিত অংশীজনদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রশাসন সর্বদা আন্তরিকভাবে কাজ করছে। উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সকলের সহযোগিতা প্রয়োজন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) প্রণব কুমার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মমিন এবং সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মি শিরিন। সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনিসহ বিভিন্ন প্রতিনিধি বৃন্দ। 

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, অংশীজন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।