মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঈশ্বরদী পুলিশ ফাঁড়ি।

গ্রেফতারকৃতরা হলেন, ডহরশৈলা এলাকার বাদশা মিয়ার ছেলে মোঃ মমিন হোসেন (২৭), মো, একাব্বর প্রামাণিকের ছেলে মোঃ সাগর ইসলাম (২৭)। তারা উভয়েই লালপুর উপজেলার ডহরশৈলা এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত মাদকবিরোধী অভিযানে তাদের ঈশ্বরদী উপজেলার বেনারসি পল্লী এলাকা থেকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন জানান,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে তাদের আদালতে সোপর্দ করা হবে।