এদেশের কৃষকরা যে কোন চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশের খাদ্য নিরাপত্তা অর্জন করার সক্ষমতা রাখে। বাংলাদেশ কৃষি ক্ষেত্রে অনেক দূর এগিয়ে কিন্তু যথেষ্ট হয়নি।
শুক্রবার (৫ জুন) পাবনার ঈশ্বরদী মিরকামারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে লিচু উৎসব ও কৃষি বাণিজ্য মেলায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন, বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
এসময় তিনি আরো বলেন, এদেশে বছরে ৪ কোটি টন চাল উৎপাদন হয়। কোন বছর বন্যা, খরা, সাইক্লোন না হয় তাহলে চাল বাইরের দেশ থেকে আনতে হয় না। যে পিয়াজ পুরোটা বাইরে থেকে আনতে হতো। এখন পিয়াজে দেশ স্বয়ং সম্পন্ন। বছরে ৬০-৭০ লাখ টন গম বাইরে থেকে আমদানী করতে হয়। সব ফসল ফলাতে হবে তার প্রয়োজন নেই। কিন্তু অন্যক্ষেত্রে যদি ১০% উৎপাদনশীলতা বাড়াই তাহলে অনেক ফসল বাইরে রপ্তানী করতে সক্ষম হবে। প্রতি বছর এদেশে ১৫ লাখ টনে আলু উৎপাদন হয়। আলু সংরক্ষণের সলিশন না থাকায় কিছু নষ্ট হয়। লিচু হিমাগারে রাখা বা অন্যকোনভাবে সলিশন করে লিচু সংরক্ষণ করা যায় এ ব্যাপারে কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রীর সঙ্গে আলোচনা করবো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
লিচু উৎসব ও কৃষি বাণিজ্য মেলার উদ্বোধন করেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব।

বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি ও জাতীয় পদকপ্রাপ্ত কৃষক সিদ্দিকুর রহমান ময়েজ (কুল ময়েজ) এর সভাপতিত্বে অন্যান্যের উপস্থিত ছিলেন, সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, শিল্প সচিব ওবায়দুর রহমান, পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার ছুফি উল্লাহ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপপরিচালক কৃষিবিদ জাহাঙ্গীর আলম প্রামানিক, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু প্রমুখ।