আলজেরিয়ার বিপক্ষে দুই গোলে এগিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথম গোলের মতো দ্বিতীয় গোলটিও এসেছে মেসির পা থেকে।প্রথম হাফে দারুণ এক গোল করে আর্জেন্টিনাকে লিড এনে দিয়েছিলেন মেসি। আর দ্বিতীয়ার্ধে আবারও মেসির পা থেকেই আসল দ্বিতীয় গোলটিও।
ম্যাচের ৬০তম মিনিটে ম্যাক অ্যালিস্টারের দূরপাল্লার শট ঠেকিয়ে বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি আলজেরিয়ার গোলকিপার জিদান। সেই বল পেয়েই গোল করেন মেসি। এই গোলটি বিশ্বকাপে মেসির ১৫তম গোল। যা তাকে নিয়ে গিয়েছে সর্বোচ্চ গোল স্কোরারের তালিকায় দ্বিতীয় স্থান
এদিকে লিওনেল মেসির বিশ্বকাপ যাত্রার গল্পে যোগ হলো আরেকটি ঐতিহাসিক অধ্যায়। ঠিক দুই দশক আগে যে দিনে ফুটবলের সর্বোচ্চ মঞ্চে প্রথমবার পা রেখেছিলেন আর্জেন্টাইন মহাতারকা, সেই দিনেই গড়লেন নতুন এক অনন্য রেকর্ড। আলজেরিয়ার বিপক্ষে মাঠে নেমে বিশ্বকাপে ছয়টি আসরে খেলা প্রথম ফুটবলার হিসেবে নাম লেখালেন তিনি।নে।